আগামী জানুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই সময়ে অতি প্রয়োজন ছাড়া পুলিশকে বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। আজ শুক্রবার (৪ঠা আগস্ট) জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স এক প্রেস নোটে এ তথ্য জানান।
মুখপাত্র জানান, যদি বলপ্রয়োগ করতে হয়, তবে আইনিভাবে, সংযমের সঙ্গে এবং সমানুপাতিক হারে করা হয়। যদি অধিক বলপ্রয়োগ করা হয়, তবে সেটি যেন দ্রুত তদন্ত করা হয় এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়। মানবাধিকার বিষয়ে যে দায়িত্ব রয়েছে, সেটি যেন কর্তৃপক্ষ মেনে চলে এবং মানুষ যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ ও স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব রাজনৈতিক দল, তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশের আহ্বান জানাই।
প্রেস নোটে আরও জানানো হয়, সম্প্রতি বিরোধী দলগুলোর সমাবেশে বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছে; যেখানে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। পুলিশ ও সাদাপোশাকে কিছু মানুষ হাতুড়ি, লাঠি, লোহার রড দিয়ে প্রতিবাদকারীদের পিঠিয়েছে।
অনেক বিরোধী দলের সমর্থক এবং পুলিশ আহত হয়েছে। অনেক বিরোধীদলীয় নেতাকে প্রকাশ্য দিবালোকে পেটানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের বাসায় তল্লাশি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।