অর্থ লিপি

২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার ১১ আষাঢ় ১৪৩৩

শেয়ারহোল্ডারদের জন্য সুখবর: আইপিডিসি ফাইন্যান্সের ১০% নগদ এবং স্টক লভ্যাংশ অনুমোদন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ অর্থবছরের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC Finance PLC)। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ অনুমোদন করেন। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এজিএমে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান, এফসিএ, এফসিএস; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইকবাল চৌধুরী; যুগ্ম সচিব এ কে এম আতিকুল হক; ব্র্যাক মনোনীত পরিচালক সাব্বির আহমেদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

এছাড়া আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, কোম্পানি সেক্রেটারি ব্যারিস্টার সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান, এফসিএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশ নেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডাররা ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন।

এজিএমে কোম্পানির সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে কোম্পানির প্রতি আস্থা ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।