ভোলায় যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাসকে দক্ষিণাঞ্চলে শিল্প কল-কারখানানির্ভর একটি পরিকল্পনার মধ্যে কীভাবে আনা যায় এবং কীভাবে তা ছড়িয়ে দেয়া যায় এ চিন্তা অত্যন্ত জরুরি। দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ত্বরান্বিত করতে ভোলার গ্যাসকে পরিকল্পিতভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
একই সঙ্গে এ গ্যাসকে ঘিরে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ার সম্ভাবনায় শেয়ারবাজারেও নতুন আগ্রহ তৈরি হয়েছে।
গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোলার গ্যাস নিয়ে বলেন, ভোলায় আবিষ্কৃত গ্যাসকে দক্ষিণাঞ্চলের শিল্প-কলকারখানায় যুক্ত করে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। দক্ষ ও চিন্তাশীল ব্যক্তিদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে একটি সুসংগঠিত “ধারণাপত্র” বা পরিকল্পনা তৈরি করা গেলে তা নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
ভোলার গ্যাস নিয়ে তিনি বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নেতাদের উদ্দেশে বলেন, পেশাগত কারণে আপনারা অনেক তথ্য সংগ্রহ করেন। আপনারা এ তথ্যগুলোকে জড়ো করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের একটি স্বপ্নের ‘ধারণাপত্র’ বা পরিকল্পনাপত্র তৈরি করতে পারেন। এটি আমাদের মতো নীতিনির্ধারকদের ওপর একটা ইতিবাচক মানসিক চাপ তৈরি করবে।’
শেয়ার মার্কেট সংশ্লিষ্টতা
ভোলার গ্যাস ইস্যুকে ঘিরে ইতোমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি নতুন করে আলোচনায় এসেছে। কোম্পানিটি তাদের প্রচলিত CNG স্টেশন অপারেশন ধীরে ধীরে বন্ধ করে ভোলার গ্যাসভিত্তিক সরবরাহ কার্যক্রমে ফোকাস বাড়াচ্ছে।
আরও পড়ুন…
ইন্ট্রাকোর অটোমোবাইলসের বিনিয়োগ ভোলা ননপাইপ গ্যাসলাইন ইউনিটে সরিয়ে নেওয়া হবে
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ভোলার গ্যাস সরবরাহ ও বাণিজ্যিক ব্যবহার বাড়লে ইনট্রাকোর মতো কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে। তবে পাইপলাইনভিত্তিক গ্যাস সরবরাহ চালু হলে ব্যবসার ধরনে পরিবর্তন আসার ঝুঁকিও রয়েছে।
এদিকে, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও পর্যটন খাতের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ভাঙ্গা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণ হলেও পরবর্তী অংশে এখনো অবকাঠামোগত চ্যালেঞ্জ রয়েছে। কুয়াকাটার মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রের পূর্ণ বিকাশে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বিমান চলাচলেও স্থায়ী ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।