অর্থ লিপি

৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ২৬ চৈত্র ১৪৩২

ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে ফিরছে ‘ইত্যাদি’, কেয়া কসমেটিকসের সৌজন্যে আজ দেখা যাবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। বরেণ্য নির্মাতা হানিফ সংকেত-এর রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের আয়োজনও সাজানো হয়েছে ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে।

আজ রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।এবং কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।

এবারের ‘ইত্যাদি’তে থাকছে ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিশ্রণ। শুরুতেই চমক হিসেবে পরিবেশিত হবে কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। পাশাপাশি দেশের তারকা শিল্পীদের কণ্ঠে শোনা যাবে দেশাত্মবোধক ও ভিন্ন ধারার গান।

অনুষ্ঠানে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে জমকালো নৃত্য পরিবেশনা থাকছে, যা যোগ করবে বাড়তি আকর্ষণ। এছাড়া বরাবরের মতোই ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উঠে আসবে সমসাময়িক নানা সামাজিক অসংগতি ও বাস্তব চিত্র।

দর্শকদের জন্য আরও থাকছে মিউজিক্যাল ড্রামা, বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সব মিলিয়ে বিনোদনের পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়েই এবারের ‘ইত্যাদি’ সাজানো হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।