নীতি সুদহার করিডোরের নিন্মসীমা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৫০ শতাংশ থেকে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি)। আগামীকাল বুধবার (১৬ জুলাই) থেকেই এই নতুন নীতি সুদহার কার্যকর হচ্ছে বলে জানা গেছে।
নীতি সুদহার করিডোরের নিন্মসীমা পুনঃনির্ধারণ
নতুন সিদ্ধান্তের বিষয়ে একটি নির্দেশনা ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মুদ্রানীতি কাঠামোর আওতায় আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কল মানি মার্কেট) আরও সক্রিয় করা এবং তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও নীতিসূচক সুদের ঊর্ধ্বসীমা—স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হার ১১.৫০ শতাংশে এবং ওভারনাইট রেপো রেট ১০.০০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।