ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক যুদ্ধের যে উদ্বেগ দেখা দিয়েছিল সেটি কিছুটা হ্রাস পেয়েছে। এতে স্বস্তি ফিরেছে জ্বালানি তেলের বাজারে। এতে এক দিনেই বিশ্ববাজারে উভয় তেলের দাম ৬ শতাংশ কমেছে।
বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬.১৩ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৬৭.৩৮ ডলার।
এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫.৮০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭১.৫৭ ডলার।
ট্রেডিং ইকোনমিকস জানায়, ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র ও পরমাণু অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ায় বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি এসেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।