অর্থ লিপি

১২ জুন ২০২৬ শুক্রবার ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনালী আঁশ ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (SONALIANSH) ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ০২ অক্টোবর (বুধবার) থেকে কোম্পানিটির লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

জানা গেছে, কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় কোম্পানিটিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই।

এর আগে গত ২০ মে এক নির্দেশনা জারি করে বিএসইসি জানায়, তালিকাভুক্ত কোনো কোম্পানি শেষ ডিভিডেন্ড ঘোষণার তারিখ থেকে বা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির তারিখ থেকে পরপর দুই বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে।

কোম্পানিটির শেয়ার ক্রয়ের জন্য আজ (০২ অক্টোবর) থেকে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।