বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে ড. এম মাসরুর রিয়াজকে।আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এরধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করত: উক্ত আইনের ধারা–৫(২) অনুসারে তারনিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।
আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
উল্লেখ্য বিএসসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম গত ১১ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানবিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান। গতকাল সোমবার তা গ্রহণ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।শিবলী রুবাইয়াত–উল–ইসলাম গত ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছিলেন।
বর্তমানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব রয়েছেন কমিশনার মোহাম্মদ মোহসীন চৌধুরী।

ড. এম মাসরুর রিয়াজ
ড. এম মাসরুর রিয়াজ বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে তাঁর কাজ করার অভিজ্ঞতা আছে । যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি পিএইচডি করেছেন। পরে এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্স ইউনিভার্সিটি থেকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।