অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

কামালাকে ‘উগ্র বামপন্থি উন্মাদ’ বললেন ট্রাম্প!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রার্থী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ‘উগ্র বামপন্থি উন্মাদ’ বলে উল্লেখ করেছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত রোববার (২১ জুলাই) নির্বাচনের প্রার্থিতা থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম ঘোষণা দেন তিনি।

এর পর বুধবার (২৪ জুলাই) নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শ্যারলটে প্রথম নির্বাচনী প্রচারণায় কামালা হ্যারিসকে নিয়ে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

বক্তৃতায় গর্ভপাতের বিষয়ে কামালা হ্যারিসের অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি (কামালা হ্যারিস) শিশুদের ‘মৃত্যুদণ্ডের’ পক্ষে ছিলেন।

এ সময় ট্রাম্প বলেন, তিনি (কামালা হ্যারিস) একজন উগ্র বামপন্থি উন্মাদ। তিনি আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা এটি হতে দেব না।

এছাড়াও, তিনি হ্যারিসকে বাইডেনের অভিবাসন নীতি নিয়ে অতি উদারবাদী চালিকাশক্তি হিসেবে অভিযুক্ত করেন।

এদিকে, কামালা হ্যারিসও নির্বাচনী প্রচার শুরু করেছেন। এরই মধ্যে ডেমোক্র্যাটিক ডেলিগেটরা তাকে সমর্থন জানিয়েছেন। তাকে সমর্থন দিয়ে রেকর্ড পরিমাণ অর্থও দিয়েছেন পার্টির দাতারা। এতে প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, কামালা হ্যারিস এরই মধ্যে ১ হাজার ৯৭৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। ডেমোক্র্যাটিক পার্টিতে ডেলিগেটের সংখ্যা প্রায় ৪ হাজার। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দলের জাতীয় সম্মেলনে সহস্রাধিক ডেলিগেটের সমর্থন পাওয়াই যথেষ্ট।

সোমবার এক বিবৃতিতে কামালা হ্যারিস বলেন, ‘দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরে সমর্থন পেয়েছি। এ নিয়ে আমি গর্বিত।’

সূত্র: সিএনএ

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।