অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

চেক নিষ্পত্তির নতুন সূচি ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সারাদেশে সীমিত পরিসরে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গতকাল বুধবার (২৪ জুলাই) আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবারের জন্য এ সূচির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ- বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এ তিন প্ল্যাটফরমের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। সাধারণত এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি হয়ে থাকে।

বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো নিষ্পত্তি হবে বেলা ১টা ৪৫ মিনিটের মধ্যে। আর রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তির জন্য ১২টার মধ্যে পাঠাতে হবে যেগুলো বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে।

এছাড়া আরটিজিএস এর লেনদেন হবে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আগের নিয়মে চলবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা।

উল্লেখ্য, গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার এ দু’দিন সকাল ১১টায় ব্যাংকে লেনদেন শুরু হবে, তা চলবে বেলা ৩টা পর্যন্ত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।