বর্তমানে বাংলাদেশের বহু ছেলে বা মেয়ে বিদেশ পড়ালেখা করতে যাচ্ছে, প্রতি সেমিস্টারে অনেক ডলার টিউশন ফি পাঠাতে হয়। এটি বাংলাদেশ থেকে রেমিট্যান্স হিসেবে বিদেশে যায়।
এমন রেমিট্যান্স বা টিউশন ফির ওপর কোনো উৎসে কর বসবে না। সাধারণত ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের টিউশন ফি পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যাংক সেই অর্থ পাঠানোর সময় উৎসে কর কাটবে না।
২০২৪/২৫ প্রস্তাবিত বাজেটে বিদেশে অর্থ পাঠাতে উৎসে কর কেটে রাখার বিষয়টি পরিষ্কার করা হয়েছে । বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ভারত, মালয়েশিয়া, চীন, জাপানসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে পড়াশোনা করে।
ডলার–সংকটের কারণে অনেক ব্যাংক বিদেশে টিউশন ফি বাবদ ডলার পরিশোধে অনীহা দেখায়। এখন এই ডলারে টিউশন ফি পরিশোধে উৎসে কর কাটা হবে না। ফলে টিউশন ফির অর্থ পাঠাতে ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর কর্মকর্তারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।