আজ সোমবার (১০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬ টি শেয়ারের দাম বেড়েছে।
আজ শীর্ষ ২০ গেইনিং তালিকাতে বিভিন্ন খাতের শেয়ার ছিল। তবে টপ গেইনিং এর প্রথমে ছিল লাইফ ইন্সুরেন্স খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ টপ ২০ গেইনিং তালিকার কোন শেয়ার ১০% বাড়েনি।
আজ শেয়ারের দাম শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্সেরের। গতকাল কোম্পানিটির ক্লোজিং দাম ছিল ৪৬.৪০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম দাঁড়ায় ৪৯.৬০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৩.২০ টাকা বেড়েছে, যা শতাংশের দিক দিয়ে ৬.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যন্য কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশে, জেএমআই হসপিটাল, ইউনিলিভার কনজ্যুমার, মার্কেন্টাইল ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যালেন্সড ফান্ড, উত্তরা ব্যাংক এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।