অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

মোদির বনাম কমেডিয়ান!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। নির্বাচনে মোদির আসন বারাণসী থেকে লড়ার কথা জানালেন ২৯ বছর বয়সী এই কমেডিয়ান।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমকে শ্যাম জানিয়েছেন, দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো কিছু প্রমাণের তাগিদ নেই তাঁর। তবে নিজের শতভাগ দিয়ে লড়বেন। এই সপ্তাহান্তেই বারাণসী গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন শ্যাম।

গতকাল বুধবার (১লা মে) সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে শ্যাম রঙ্গিলা লেখেন, ‘বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর আপনাদের সবার থেকে ভালবাসা পেয়ে আমি আপ্লুত। শিগগিরই বারাণসী পৌঁছে আমি মনোনয়ন ও নির্বাচন নিয়ে কথা বলব।’

ইউটিউবে মোদিকে মিমিক্রি করে প্রায়ই ভিডিও আপলোড করেন শ্যাম। মূল্যবৃদ্ধিসহ একাধিক ইস্যুতে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। বারাণসীতে মোদিকে চ্যালেঞ্জ করতে গেলে শ্যামের ওপরও না নতুন আইনি ঝামেলা আসে, এমন আশঙ্কা করছেন অনুসারীরা।

কমেডিয়ান শ্য়াম জানিয়েছেন, একসময় তিনি মোদির ভক্ত ছিলেন। ২০১৬-১৭ সাল পর্যন্ত মোদির অনুসারী ছিলেন। কিন্তু পরবর্তীতে বাস্তব পরিস্থিতি বুঝে পছন্দ বদলান।

২০২২ সালে আম আদমি পার্টিতে যোগ দেন শ্যাম। কিন্তু সেই অভিজ্ঞতাও সুখকর হয়নি বলে জানান তিনি। তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বারাণসীতে মোদির বিরুদ্ধে নামতে চান শ্যাম।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।