অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে,স্টক এক্সচেঞ্জ ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে কোম্পানির শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। 

রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) টাওয়ারে অবস্থিত লিস্টিং হলরুমে এ বরাদ্দ দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইনচার্জ) এজিএম সাত্বিক আহমেদ শাহ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি তানিয়া বেগম, এশিয়াটিক ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মাকসুদ আহমেদ, ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স সিনিয়র ম্যানেজার স্নেহাশীষ চক্রবর্তীসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ৯৫ কোটি টাকার বিপরীতে ৩৯৪ কোটি ৭১ লাখ ৪ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৪.১৬ গুণ বেশি। প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা ৮৬ টি শেয়ার এবং অনিবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা ১৪৩টি শেয়ার বরাদ্দ পান। 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।