আজ বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘সেইফ ফুড কার্নিভাল’ এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশের সুপারশপগুলো কারওয়ান বাজারসহ অন্যান্য বাজার থেকে পণ্য কিনে অর্গানিক বলে বিক্রি করছে, যা অনৈতিক বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, পাকিস্তান আমল থেকে দেশে বিভিন্ন সময়ে খাদ্যের অভাব ছিল, এখন তা আর নেই। বাংলাদেশ বর্তমানে দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। একসময় পান্তা খেয়ে মানুষ জীবন পার করেছে, তবে এখন মানুষ পান্তা খায় না।
কারওয়ান বাজারের পণ্য অর্গানিক বলে বিক্রি করছে সুপারশপগুলো: খাদ্যমন্ত্রী
বাজারে ভেজাল খাদ্য বেচাবিক্রি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যারা ভেজাল খাদ্য বুঝে-শুনে বিক্রি করছেন। তারা আবার দিনশেষে অন্যের কাছ থেকে নিজেও ভেজাল খাদ্য কিনছে।
নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই, উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, নিরাপদ খাদ্য নির্দেশিকা নামে সরকার বই ছাপাচ্ছে, তবে দেশের মানুষ তা পড়ছে না।
প্যাকেটজাত পণ্যের কোম্পানিগুলো বাজারে যে পণ্য ছাড়ছে, তা কতটা নিরাপদ, তা যাচাই করা উচিত বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, স্বস্তায় পেলে বেশি পণ্য কেনা থেকে বিরত থাকুন। অল্প খাবেন কিন্তু তা নিরাপদ হতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।