আগামী রমজান পর্যন্ত প্রয়োজনীয় পণ্যের সংগ্রহ করেছেসরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ; তাই সে সময় নিত্যপণ্যের কোনও সংকট হবে না বলে জানালেন নবনির্বাচিত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে জানুয়ারি মাসের টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ডাল, চাল, তেলের বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, টিসিবি রমজান মাসে ঢাকায় খেজুর এবং সারা দেশে ছোলা বিক্রি করবে। রমজানকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি জানান, ভয়ভীতি নয়; বরং বাজার ব্যবস্থাপনায় জড়িত সবাইকে সঙ্গে নিয়ে সহজে ও সুলভে বিভিন্ন পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে চাই। পাশাপাশি চালের বাজারেও ব্যবস্থাপনা দেখবো। সরবরাহ ব্যবস্থা যেন বাধাহীন হয়, সে পদক্ষেপ নেয়া হবে। যারা সৎভাবে ব্যবসা করবে, তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
আজ থেকে মিলবে টিসিবির পণ্য, থাকবেনা পেঁয়াজ-চিনি
২০ লাখ স্মার্ট কার্ড প্রস্তুত থাকার বিষয়টি জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ন্যায্যমূল্যের দোকানের মতো করে আগাম বিক্রির ব্যবস্থা করা হবে, যাতে নিম্ন আয়ের সবাই সহজে কিনতে পারে। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বরাবরের মতোই এবারও টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় ২ কেজি মসুর ডাল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।