দ্বাদশ নির্বাচনের ব্যস্ততা শেষে সংসদ সদস্য হয়ে অবশেষে ক্রিকেটে ফিরেছে সাকিব আল হাসান। বিপিএলের দশম আসর সামনে রেখে নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স।
বেলা ১১টা ৩০ মিনিট থেকে অনুশীলন শুরু করে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। শুরুতে না থাকলেও বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।
আজ প্রথমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যান সাকিব। যদিও সেখানে রানিং কিংবা ব্যাটিং কিছুই করেননি। মিরপুর থেকে সরাসরি রংপুরের অনুশীলনে এসেছেন এই অলরাউন্ডার।
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মূলত আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।