অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

ব্র্যাক ব্যাংক যে কারণে দেশের বাইরে কার্ডে অর্থ উত্তোলন বন্ধ করলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্র্যাক ব্যাংক দেশের বাইরে কার্ড ব্যবহার করে সব ধরনের অর্থ উত্তোলন বন্ধ করে দিয়েছে। গত রোববার (২৩শে ডিসেম্বর) রাতে খুদে বার্তায় গ্রাহকদের এ তথ্য জানায় ব্যাংকটি। এতে ব্র্যাক ব্যাংকের কার্ড নিয়ে বিদেশে যাওয়া বাংলাদেশিরা অর্থ উত্তোলন করতে পারছেন না। তবে কেন্দ্রীয় ব্যাংক এমন কোনো নির্দেশনা দেয়নি।

গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় ব্র্যাক ব্যাংক জানায়, ‘প্রিয় গ্রাহক, ২৪ শে ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। তবে ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা ভ্রমণ কোটার মধ্যে পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনাল ও ই-কমার্স সেবার মাধ্যমে যেকোনো ধরনের বৈধ কেনাকাটা করতে পারবেন।’

এর কারণ জানতে চাইলে ব্র্যাক ব্যাংক এক লিখিত বক্তব্যে জানায়, ‘ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের গঠনকল্পে আমাদের ব্যাংকের নীতি হলো, ডিজিটাল ও ইলেকট্রনিক পেমেন্টের সক্ষমতা উৎসাহিত করা ও লেনদেন নিরুৎসাহিত করা।’

ব্র্যাক ব্যাংক আরও জানায়, ‘এই পরিপ্রেক্ষিতে সম্প্রতি আমরা এমন এক পদক্ষেপ নিয়েছি, যেখানে বাংলাদেশের বাইরে ইলেকট্রনিক ডেবিট বা পেমেন্ট চালু থাকবে, শুধু উত্তোলন বন্ধ থাকবে। কয়েক বছর আগে আমরা বাংলাদেশের ভেতরেও ক্রেডিট কার্ডে উত্তোলন বন্ধ করেছিলাম। এটা ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহকের সুরক্ষায় নেওয়া আমাদের বিভিন্ন পদক্ষেপের অংশ।’

এই পরিস্থিতিতে ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা বিদেশে মার্চেন্টদের কাছ থেকে পণ্য ও সেবা ক্রয়ের জন্য কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু সাধারণ ব্যবহারের জন্য টাকা উত্তোলন করতে পারবেন না।

ব্র্যাক ব্যাংক বলছে, এটি ক্রেডিট-নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মাধ্যমে কার্ডের ব্যবহার সম্পর্কে নিরীক্ষণযোগ্য তথ্য-উপাত্ত পাওয়া যাবে।

যথাযথ ভ্রমণ নথি দেখিয়ে ও ভ্রমণ কোটা অনুমোদন করিয়ে গ্রাহকেরা বাংলাদেশে ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখা থেকে বিদেশি মুদ্রা সংগ্রহ করতে পারবেন। দেশের অভ্যন্তরে গ্রাহকদের সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত বিদেশি মুদ্রার মজুত আছে বলে জানিয়েছে ব্যাংকটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।