বিষাদের দিনে
সোনালী ধানের স্বপ্নমাখা শৈশব
ডানা ঝাপটায় একটু বাঁচার আশায়
শঙ্খচিল হরিণেরা অমাবস্যার গান
গেয়ে চলে অবিরত।
তাদের হৃদয় আজ ভয়ংকর সুন্দর
হেমলকের আমন্ত্রণে
উজ্জ্বল আলোয় বিকশিত মুখগুলো অদ্ভুত নিরব!
একটি কবিতা লিখবো বলেই
রোজ রোজ প্রস্তুত হই
সব প্রচেষ্টাই যেন ব্যর্থতায়
ঢেকে যায়
দুধসাদা পাতার বুক চিরে
ভেসে ওঠে বিন্দু বিন্দু রক্ত!
কলম বড় অসহায় হয়ে পড়ে
রক্তনদীতে আর নিজেকে ঠিক রাখা যায় না
হাত কাঁপে, বুক কাঁপে
হৃদয় কাঁপে থরথর
চোখ ভিজে ওঠে, বাতাসে বারুদের গন্ধ…
কবি টিএম মিলজার হোসেনের দুইটি কবিতা পড়তে এখানে ক্লিক করুন
Author
-
লিটন রাকিব মূলত কবি। সহজ সরল ভাষা ও গভীর জীবনবোধ থেকে উৎসারিত তাঁর সৃষ্টি। ভালোবাসেন অরন্যের মত নির্জনতা। তার প্রথম কবিতা গ্রন্থ 'ঋতুর দান', ছড়া গ্রন্থ 'ছড়া দিলেম ছড়িয়ে' এবং সম্পাদিত গ্রন্থ 'গ্রামনগর ' এছাড়াও দীর্ঘদিন সম্পাদনা করে আসছেন 'তরঙ্গ ' পত্রিকা। প্রতিষ্ঠা করেছেন ভিন্নধর্মী সংগঠন 'আলোপথ'। তিনি নিয়মিত একাধিক দৈনিক সংবাদ পত্র সহ অনান্য পত্রিকায় লিখে চলেছেন। দেশে বিদেশে একাধিক সম্মানে সম্মানিত তরুন এই কবি ও গবেষক। এছাড়াও তিনি সাময়িকী'র সাবেক সাহিত্য সম্পাদক। বর্তমানে তিনি 'সময়ের শব্দ' সাহিত্য পত্রিকার সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
View all posts