দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় রাজধানীতে পেঁয়াজের বাজারে ধস নেমেছে। একদিনে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। তারপরও ক্রেতা মিলছে না বলে জানাচ্ছেন বিক্রেতারা।
আজ মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে সরেজমিনে দেখা গেছে, বাজারে তেমন একটা কেনাবেচা হচ্ছে না। পেঁয়াজের দাম যে হারে বেড়েছে, সেই হারে দাম হুহু করে কমেও যাচ্ছে। ফলে যারা বেশি দামে কিনে ফেলেছেন, তারা এখন আর বেশি দামে বিক্রি করতে পারছেন না। তাই ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে। ক্রেতাশূন্য বাজারে লোকসানের হিসাব মেলাতে ব্যস্ত ব্যবসায়ীরা।
আবহাওয়া ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৩ই ডিসেম্বর) মোহাম্মদপুর কৃষি মার্কেটে পেঁয়াজের কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকায় নামবে বলে পূর্বাভাস দিচ্ছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। কারণ গতকাল সোমবার যে মানের এক মণ পেঁয়াজ মোকামে বিক্রি হয়েছে ৩ হাজার ৭০০ টাকায়, আজ তা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়।
বাজারে কেনাবেচা নেই, ক্রেতাশূন্য বাজার। ফলে দাম ব্যাপকভাবে পড়ে যাচ্ছে। এতে লোকসান গুণতে হচ্ছে। গতকল যেমনটা বিক্রি হয়েছে, আজ তেমন একটা বিক্রি হয়নি। আজ প্রতি কেজি ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি করছি।
এদিকে বাজারে বাড়ছে দেশি পেঁয়াজের সরবরাহ। এ বিষয়ে পেঁয়াজ বিক্রেতারা জানান, আবহাওয়া ও পরিবহন স্বাভাবিক থাকলে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ আরও বাড়বে। এতে পেঁয়াজের দাম আরও কমবে। বাড়ার কোনো সুযোগ নেই। এখন আমদানি না থাকলেও কোনো সমস্যা নেই কারণ দেশি পেঁয়াজের মৌসুম। ফলে দাম কমবেই।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত দুই অর্থবছরের পুরো ১২ মাস ধরে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে, এবার গত সাড়ে ৫ মাসেই আমদানি হয়েছে প্রায় সেই পরিমাণ। এ অবস্থায় আমদানি বন্ধ করলেও দেশের বাজারে কোনো সমস্যা হবে না বলে জানাচ্ছেন আমদানিকারকরা।
এর আগে ৭ ডিসেম্বর অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে নিত্যপণ্যটির রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এই নির্দেশনা ৮ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে, যা কার্যকর থাকবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। এর পরেই রাতারাতি লাফিয়ে প্রতি কেজি ২০০ টাকার ওপরে উঠে যায় পেঁয়াজের দাম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।