দেশের টেলিকমিউনিকেশন খাতের বহুজাতিক প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের নতুন সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীকর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় মডেল মো. আদিল হোসেন নোবেল।
বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারে ক্লাউড সার্ভিস, ডেটা সেন্টার সার্ভিস, এআই, ডেটাঅ্যানালিটিকস, ব্লকচেইন, সাইবার সিকিউরিটি, ইআরপি সল্যুশন, মডার্ন ওয়ার্কপ্লেসসল্যুশন, আইওটি ইত্যাদির মতো হাইটেক ডিজিটাল সল্যুশন এবং সেবার ক্রমবর্ধমান বাজারের ওপর বিশেষ গুরুত্ব দিতে অ্যাকজেনটেক গঠন করা হয়েছে।
রবি আজিয়াটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, অ্যাকজেনটেকের লক্ষ্য হচ্ছে, করপোরেট ও এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ওয়ান–স্টপ আইসিটি সেবা প্রদানকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
মো. আদিল হোসেন নোবেল দেশের একজন সুপরিচিত মডেল। তিনি ২০১৯ সালের জুনে রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার হিসেবে নিযুক্ত হন। তারও আগে ২০১৪ সালের অক্টোবরে তিনি এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে রবিতে যোগ দেন।
আইসিটি–ভিত্তিক ব্যবসায়িক সল্যুশন বিক্রয় ও বিপণনের ওপর বিশেষ দক্ষতাসহ এন্টারপ্রাইজ ব্যবসায় আদিল হোসেন নোবেলের দুই দশকের বেশি সমৃদ্ধ পেশাদার অভিজ্ঞতা রয়েছে। রবিতে যোগ দেওয়ার আগে তিনি এয়ারটেল বাংলাদেশ ও কোটস বাংলাদেশ লিমিটেডে কাজ করেছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।