পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA) ১ম প্রান্তিক ইপিএস প্রকাশ করেছে।কোম্পানিটি ৩০ শে সেপ্টেম্বর ,২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের(কিউ–১) (জুলাই ,২৩ –সেপ্টেম্বর ,২৩) সময়ের জন্য, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতিপর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (জুলাই ,২৩ –সেপ্টেম্বর ,২৩) (ইপিএস) হয়েছে০.৭৪ টাকা।।গত বছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ০.০৪টাকা।
গত প্রান্তিকে কোম্পানিটির ১৭.৫০ গুন বেশি মুনাফা বেড়েছে।
কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ০.২৩ টাকা,যা আগের বছরে ছিল ০.৫৬ টাকা।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৮১.০৪ টাকা,যা আগের বছরে ছিল ৮০.২৯ টাকা।
উল্লেখ্য কোম্পানিটি গত অর্থবছরে শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।গত বৃহস্পতিবার রেকর্ড তারিখ ছিল।আজ রবিবার রেকর্ড তারিখের পরে সাভাবিক লেনদেন শুরু হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।