ওয়াসা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করছে গভীর নলকূপ স্থাপন করে বহু বছর ধরে। এভাবে পানি উত্তোলন করার ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ঢাকা শহরে নলকূপ স্থাপনে ওয়াসার সুনির্দিষ্ট নিজস্ব জায়গা রয়েছে, কিন্তু নলকূপ প্রয়োজনে পুনরায় প্রতিস্থাপন করার তেমন কোন উপায় নেই।
পাম্পের উত্তোলন ক্ষমতা কোন এক সময় অনেক কমে যাবে, এতে পানির সংকট তীব্র থেকে তীব্রতর হবে বলাই যায়। এমন অবস্থা ইতিমধ্যে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আওতাধীন পূর্ব রাজা বাজারে এমন অবস্থা সৃষ্টির পেছনে কারণ হিসেবে আসছে পাম্পের উত্তোলন ক্ষমতা কমে যাওয়ায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এখন ওয়াসার পানির গাড়িই কোন কোন বসবাসকারীদের একমাত্র ভরসা! কিছুদিন অর্থ, সময় ও কষ্ট করে চলা যায়, কিন্তু দীর্ঘদিন!
যাদের জায়গা ও আর্থিক সামর্থ্য রয়েছে তাঁরা ওয়াসার অনুমতি নিয়ে নিজেদের জায়গায় নলকূপ স্থাপন করে সমাধান করতে পেরেছেন কিন্তু এভাবে কি সবার পক্ষে সম্ভব? যাদের জায়গা ও আর্থিক সামর্থ্য নেই তাঁরা কিভাবে পানির সংকট থেকে পরিত্রাণ পাবেন? এতোটা বছর তীব্র পানি সংকট মোকাবেলা করে বসবাস করছেন ভেবে দেখুন!
পরিকল্পনা ও উন্নয়ন দীর্ঘস্থায়ী করার জন্য জরিপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব জায়গায় সুউচ্চ ভবন নির্মাণ করা হয়েছে এবং এখনো হচ্ছে। তাঁদের হিসাব কি রয়েছে? যেখানে ৪/৫ টি পরিবারের বসবাস ছিল সেখানে ৩০/৩২ টি পরিবার বসবাস করছেন। পানির চাহিদা বেড়েছে বহুগুন এবং আরো বাড়বে। সমাধানের পথ কি রয়েছে?
শুনে আসছি অনেক কথা, কিন্তু ৩/৪ বছর পরও সমস্যার সমাধান হয়নি। সমস্যা ও এর সমাধানের বাস্তব চিত্র কেউই উঁচু মহলে সঠিক ভাবে জানাতে চায় না। নিজেদের অবস্থান থেকেই যতটুকু সম্ভব সমাধানের চেষ্টা করে ব্যর্থ। খুবই গুরুত্বপূর্ণ সমস্যাটি স্থায়ী সমাধানে বিগত ৩/৪ বছরেও কোন অগ্রগতি নেই। ভুক্তভোগীদের ভোগান্তি লাঘবে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করা অতীব জরুরী! বিষয়টি দায়িত্ব হওয়ার পরও, বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকেও দেখার অনুরোধ করছি।
আলামিন হোসেন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড
পূর্ব রাজা বাজারের বাসিন্দা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।