অর্থ লিপি

১৯ এপ্রিল ২০২৬ রবিবার ৬ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের সেন্সরে ‘জওয়ান’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ও অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমা। এদিকে আজ বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশের সেন্সর বোর্ডের সদস্যরা ‘জওয়ান’ সিনেমাটি দেখবে।

বাংলাদেশে ‘জওয়ান’ সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তার সঙ্গে আছে রংধনু গ্রুপ। সিনেমাটি বাংলাদেশে আমদানির অনুমতি অনেক আগেই দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

জানা যায়, সেন্সর পেলে আগামীকাল শুক্রবার (৮ই সেপ্টেম্বর) থেকে সারা দেশের ৪৮টি হলে চলবে ‘জওয়ান’ সিনেমাটি।

 

এদিকে বুধবার (৬ই সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নির্মাতা অনন্য মামুন নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘জওয়ান’ সিনেমার বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, “আগামীকাল ১২টায় ‘জওয়ান’র সেন্সর। সন্ধ্যা ৬টায় হবে প্রথম পাবলিক শো।”

তবে ভারত-বাংলাদেশ একই দিনে মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এতটুকু ঘাটতি পড়েনি শাহরুখ ভক্তদের উন্মাদনা। সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত না হলেও এরইমধ্যে হল ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিশ্চিত করে ফেলেছে ভক্তরা।

এর আগে বুধবার যমুনা ব্লকবাস্টারের ব্র্যান্ডিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার এ এইচ রাজু জানান, যমুনা ব্লকবাস্টারে প্রতিদিন ‘জওয়ান’ সিনেমার ১৫টি শো চালাব আমরা। তার মধ্য থেকে একটি শো বুকিং করেছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে ২৮০ সিটের হলটি ভাড়া করেছে।

আরও জানা গেছে, ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামের একটি গ্রুপ থেকেও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আয়োজন করছে।

 

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।