দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেলা ১২ টা পর্যন্ত, ২ ঘণ্টায় সূচক ও লেনদেন গত দিনের চেয়ে বেড়েছে। আজ বহু দিন পরে বেশ কিছু নতুন ভালো মানের শেয়ার লেনদেনের শীর্ষে উঠে এসেছে।
আজ লেনদেনের শীর্ষে তালিকায় চলে এসেছে সেবা ও আবাসান খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড। গতকাল কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করেছে। এই বছর আগের বছরের চেয়ে ভাল মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
লেনদেনের শীর্ষে তালিকায় আরও বেশ কিছু নতুন ভালো মানের শেয়ার উঠে এসেছে, সেগুলো হলো লাফার্জ, রুপালি লাইফ, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডেল্টা লাইফ ইত্যাদি। এছাড়া আজ লেনদেনের শীর্ষে তালিকার ২য় ও ৩য় অবস্থানে রয়েছে যথাক্রমে ফুয়াং ফুড ও সোনালী পেপার।
এ ছাড়া আজ খাতভিত্তিক মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে খাদ্য, তথ্য প্রযুক্তি ও বিমা খাত। তবে একক ভাবে অন্য কোনো খাত মূল্যবৃদ্ধিতে এগিয়ে নেই।
প্রথম ২ ঘণ্টায় লেনদেনের শীর্ষে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারে লেনদেন হয়েছে ২৫ কোটি ৩ লাখ টাকার, দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডের শেয়ারের লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ টাকা, তৃতীয় স্থানে থাকা সোনালি পেপারের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ০৯ লাখ টাকা।
প্রথম ২ ঘণ্টার লেনদেনের পর দেখা যাচ্ছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনটি সূচকের ২ ঊর্ধ্বমুখী, ১ টি সামান্য নিন্মমুখী। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ দশমিক ৬৭ পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে শূন্য দশমিক ২৮ পয়েন্ট, ডিএস ৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৭২ পয়েন্ট।
দিনের প্রথম ২ ঘণ্টায় লেনদেন হয়েছে ২০৪ কোটি টাকার শেয়ার।