অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

ঢাকার আজ বিএনপির অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগের‘সতর্ক পাহারা’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি।

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে আজ বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেল ৪টাপর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থানকর্মসূচি হবে।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো আজ ঢাকায় ‘সতর্ক অবস্থানে’ থাকবে। এ ছাড়া ঢাকার প্রবেশ মুখ গুলোতেও নেতা–কর্মীরা ‘সতর্ক পাহারায়’ থাকবেন।

তবে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, শনিবার ঢাকার প্রবেশ পথ গুলোতে কর্মসূচি পালনের জন্য কোনো রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হয়নি।

গতকাল বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ ৩৫টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এছাড়া গণ অধিকার পরিষদের দুই অংশ এবং এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

আজ মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা। দিবসটি উপলক্ষে সরকারি ছুটি। তা ছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন। এপ্রসঙ্গে মির্জা ফখরুল গতকাল বলেন, ‘কালকে (আজ) যেহেতু ছুটির দিন আছে এবং পবিত্র আশুরা যেহেতু রাতেই শেষ হয়ে যাবে, সেই কারণে সব দলকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে।’

গতকাল গভীর রাতে ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ে কথা বলে জানা গেছে, বিএনপিকে ঠেকাতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে এবং প্রবেশ মুখ গুলোতে আজ ‘পাহারায়’ থাকবেন নেতা–কর্মীরা।

যদিও গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকে প্রথমে ঘোষণা দেওয়া হয়, শনিবার (আজ) ঢাকার প্রবেশ মুখ গুলোতে ‘শান্তি সমাবেশ’ করবে তারা। এর আগে গতকাল বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে ঢাকার প্রবেশ মুখ গুলোতে অবস্থান কর্মসূচি (শনিবার) পালনের ঘোষণা দেয় বিএনপি। মূলত এরপরই ক্ষমতাসীনদের পক্ষ থেকে শান্তি সমাবেশের ঘোষণা এসেছিল।  

তবে পুলিশের অনুমতি না দেওয়ার বার্তা পাঠানোর পরই ক্ষমতাসীন দলের কর্মসূচি বহাল থাকবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। আওয়ামী লীগ ও যুবলীগের কোনো পর্যায় থেকে কর্মসূচি বহাল থাকবে কি না, তা স্পষ্ট করা হচ্ছিলনা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, বিএনপি যেদিন যেখানে কর্মসূচি দেবে, সেদিনই কোনো না কোনো কর্মসূচিনিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগও।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।