অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

লিভার সুস্থ, আপনি সুস্থ : পর্ব-২

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

লিভার সমস্যা বা ডিজিজ কেন হয়  ?

হেপাটাইটিস (A, B, C) ভাইরাসের ইনফেকশন, জেনেটিক, অপুষ্টি ইমিউনিটি সমস্যার কারণে লিভার ডিজিজ হয়।

কিন্তু বেশিরভাগ লিভার সমস্যার প্রধান কারণ দুটোঃ

. টক্সিন

. মেটাবলিক সিন্ড্রোম

টক্সিন বা বিষের উৎস কি  ?

এলকোহল ,কেমিক্যাল ড্রাগস বা ঔষধ ,কীটনাশক ,তামাক ,হেভি মেটাল (আর্সেনিক, লেড, মার্কারি ইত্যাদি) ,ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কেমিক্যাল ,ইন্ডাস্ট্রিয়াল তেল (সয়াবিন, পাম, কর্নঅয়েল, রাইস বার্ণ, ক্যানোলা, সানফ্লাওয়ার ইত্যাদি) ,প্রসেসড ফুড জুস,ডিপ ফ্রাই ফুড। দিনের অল্প টক্সিন দেহে প্রবেশ করলে লিভার তা পিউরিফাই করতে পারে। কিন্তু হঠাৎ মাত্রাতিরিক্ত টক্সিন পদার্থ প্রবেশ করলে কিংবা দিনের পর দিন স্বল্প মাত্রার টক্সিন প্রবেশকরলে লিভার নষ্ট হতে শুরু করে।

মেটাবলিক সিন্ড্রোম কি ?

মেটাবলিক সিন্ড্রোম এমন একটা অবস্থাযখন দেহে প্রচুর পরিমানে গ্লুকোজ অনুপ্রবেশ হওয়া সত্ত্বেও কোষের বিপাকীয় কার্যকলাপ কমে যায়। অর্থাৎ আপনি প্রচুর পরিমানে খাওয়া সত্ত্বেও পর্যাপ্ত শক্তি পাবেন না। এমতাবস্থায় অতিরিক্ত গ্লুকোজ ফ্যাট বা চর্বিতে রূপান্তর হয়ে লিভার, স্কিন বিভিন্ন অর্গানে জমা হতে থাকবে। তখন স্থুলতা, ডায়াবেটিস, হাইকোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ইত্যাদি সিম্পটম প্রকাশ পাবে।

মেটাবলিক সিন্ড্রোম এর মূল কারণঃ

অতিরিক্ত ভাত, রুটি, আলু, চিনি, জুস, কোল্ড ড্রিংকস, দুধ, ফাস্ট ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট খাওয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স ,অলস জীবনযাপন করাঅপর্যাপ্ত ঘুম, ক্রনিক স্ট্রেস।

এখন মিলিয়ে নিন আপনি কোন ঝুঁকিতে আছেন।

চলবে…..

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।