অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলকাতার চলচ্চিত্র দুনিয়ায় কেন্দ্রীয় চরিত্রে পথচলায় মিথিলা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঠিক দু’বছর আগে ২০২১ সালের জুন মাসে টলিউডে নাম লেখান ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। রাজর্ষী দে’র নির্মাণে ছবিটির নাম ‘মায়া’। উইলিয়াম শেকসপিয়রের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’র ছায়ায় নির্মিত হয়েছে এটি। যেখানে নাম ভূমিকায় আছেন মিথিলা।

‘মায়া’ দিয়ে কলকাতার চলচ্চিত্র দুনিয়ায় কেন্দ্রীয় চরিত্রে পথচলা শুরু করেন মিথিলা। এরপর এক এক করে তার ঝুলিতে বেশ কিছু কাজ চলে আসে। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’-তে অভিনয় করেছেন, সেটি মুক্তিও পেয়েছে। আবার ‘আয় খুকু আয়’ দিয়ে কলকাতার সিনে পর্দায় হাজির হয়েছেন বছর খানেক আগেই। তবে সেটি ছিল অতিথি চরিত্রে।

এবার মুখ্য চরিত্র দিয়ে টলিউডে নিজের খাতা খুলছেন মিথিলা। আজ শুক্রবার (৭ই জুলাই) পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মায়া’। হলের তালিকাসমেত খবরটি নিশ্চিত করেছেন তিনি।

ছবিতে নিজের চরিত্রটি নিয়ে খুব একটা খোলাসা করেননি মিথিলা। শুধু এটুকু বলেছেন, “আমি বলবো যে, ‘ম্যাকবেথ’র অনুপ্রেরণায় একটি গল্প এটি। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্ত্বা। তবে এটা নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্র, সেটা বলতে চাই না; দর্শক ছবি দেখলেই বুঝতে পারবে।”

সিনেমার দুটি গেটআপে রাফিয়াত রশিদ মিথিলা‘মায়া’ সিনেমায় মিথিলা ছাড়াও আছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, রাহুল ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, রিচা শর্মা, দেবলীনা কুমার, রাতশ্রী দত্তসহ আরও অনেকে।

প্রসঙ্গত, টলিউডে মিথিলার হাতে আরও কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছে অর্ণব মিদ্যার পরিচালনায় ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ফিল্ম ‘নীতিশাস্ত্র’; এছাড়া অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে কাজ করছেন ‘ও অভাগী’ নামের একটি ছবিতে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।