পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস (RSRMSTEEL) লিমিটেড প্রকাশিত ভুয়া সংবাদের ব্যাখ্যা জানিয়েছে। “কোম্পানিটির আড়াই বছর পর উৎপাদনের মধ্যে চালু হচ্ছে”। এমন খবর ভিত্তিহীন বলে জানিয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস কর্তৃপক্ষ ।
ডিএসই ওয়েব পেজে থেকে এই তথ্য জানা জানা গেছে ।
ডিএসই ওয়েব পেজে দেখা যায়, কোম্পানিটির দায়িত্বশীল কেউ এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেনি বা কিছু জানায়নি। দীর্ঘদিন ধরে রতনপুর স্টিলের কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানিটি জানায়, আর্থিক প্রবল সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বাজারে কোম্পানিটির কোনো বিক্রি কার্যক্রম নেই। এতে কোম্পানিটির নগদ অর্থের প্রবাহ সম্পূর্ণ রুপে বন্ধ রয়েছে।
কোম্পানির পরিচালনা পরিষদ চেষ্টা করছে তহবিল ও কাঁচামাল গুছিয়ে পুনরায় কারখানা সচল করার।
নিয়ম ও বিধান অনুযায়ী আমরা উৎপাদন শুরু করার আগে নিয়ন্ত্রককে অবহিত করবো। উল্লেখ্য যে আমাদের পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী, ২০১৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সময় থেকে আমরা সর্বদা কমিশন এবং স্টক এক্সচেঞ্জের নিয়মকানুন মেনে চলি।”
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।