চলতি সেপ্টেম্বর মাসে টানা ৪ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা! তবে সেজন্য তাদের নিতে হবে একদিনের ছুটি।
দেশের আকাশে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। সেজন্য ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকছে। তার আগেই ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়ছে। মাঝে ১৫ সেপ্টেম্বর রবিবার একদিন ছুটি নিতে পারলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে।
দেশের উভয় শেয়ার বাজার, ব্যাংক ও যে সকল অফিসে সাপ্তাহিক ছুটি ২ দিন, সেই সব অফিসের কর্মীরা এই সুযোগ পেতে পারে।
এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।