দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে চলতি অক্টোবরে মাসের প্রথম ১২ দিনে দেশে ৯৮ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ৮৪০ কোটি টাকা।
এ হিসাবে দিনে গড়ে রেমিট্যান্স এসেছে আট কোটি ২২ লাখ ১৯ হাজার ডলার বা ৯৮৭ কোটি টাকা।
গতকাল সোমবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে চার কোটি ৪৮ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৯ কোটি ৩৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
আলোচিত সময়ে ১১ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স পাঠাননি প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো ছিল। একই ধারা অব্যাহত থাকায় গত মাসে ২৪০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
অক্টোবরের শুরুতেই রেমিট্যান্সের যে প্রবাহ রয়েছে, তাতে ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।