অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

চলতি মাসের ১২ দিনে প্রবাসী আয় এসেছে প্রায় ১০ হাজার কোটি টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৯১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে কোটি ১৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ মার্কিন ডলার।

সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ডলার।

সমাপ্ত বছরের পুরো সময়ে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন হাজার ১৯২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। যা তার আগের বছরের চেয়ে ৬৩ কোটি ডলার বেশি। ২০২২ সালে রেমিট্যান্স এসেছিল হাজার ১২৯ কোটি ডলার।

এর আগে গত ২০২২২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে হাজার ১৬১ কোটি লাখ মার্কিন ডলার। আগের ২০২১২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল হাজার ১০৩কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

উল্লেখ্য, গত কয়েক বছরে  রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানি হলেও সেই পরিমান রেমিট্যান্স বৈধ পথে দেশে আসছে না। হুন্ডির মাধ্যমে বহু ডলার দেশে আসছে। সরকার তদারকি বাড়ালে এবং রেমিট্যান্স যোদ্ধারা যাতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।