অর্থ লিপি

২০ মার্চ ২০২৬ শুক্রবার ৬ চৈত্র ১৪৩২

আজ পবিত্র জুমাতুল বিদা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। রমজান মাসেরও আজ শেষ দিন। জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়।

দিনটি সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আরবি শব্দ ‘বিদা’র অর্থ শেষ। সে হিসেবে ‘জুমাতুল বিদা’ অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

প্রতি বছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা আজ জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারের দিনগুলোর মর্যাদা আরও অধিকতর।

রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।