অর্থ লিপি

২৭ জুলাই ২০২৬ সোমবার ১২ শ্রাবণ ১৪৩৩

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন তেজগাঁও এলাকায় বেঙ্গল গ্রুপের মালিকানাধীন নির্মাণাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি। প্রায় ৮০০ কোটি টাকায় ২৭ তলা বিশিষ্ট ভবনটি কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (PSI) থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, তেজগাঁও লিংক রোড হয়ে গুলশান-১-এর প্রবেশমুখে প্রধান সড়কের পাশে প্রায় ৫৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন ভবনটি কেনার বিষয়ে গত বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনটি বেজমেন্টসহ মোট ২৭ তলা বিশিষ্ট ভবনটি অধিগ্রহণ সম্পন্ন হলে পূবালী ব্যাংক তাদের প্রধান কার্যালয় সেখানে স্থানান্তরের পরিকল্পনা করেছে। বর্তমানে ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে।

জানা গেছে, ভবনটি মূলত আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড সুইসটেল পরিচালনার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছিল। তবে আর্থিক সংকট এবং ঋণের চাপ কমাতে ভবনটি বিক্রির উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্রুপ।

এ বিষয়ে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন গণমাধ্যমকে জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রুপটির তিনটি কারখানা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটি আর্থিক চাপে পড়ে। সেই পরিস্থিতি মোকাবিলা এবং ব্যাংকঋণ পরিশোধের উদ্দেশ্যে ভবনটি বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটি বিক্রির বিষয়ে পূবালী ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। তবে লেনদেনটি এখনো চূড়ান্ত হয়নি এবং প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।