অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

হাতে রক্তাক্ত হাতুড়ি, পাশে হায়েনা, জন্মদিনে বিজয়ের পোস্ট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তামিল সিনেমার অন্যতম সফল নায়ক থালাপতি বিজয়। তাঁর নতুন ছবি মানেই যেন বক্স অফিসে ঝড়। বিজয়ের পরের ছবি ‘লিও’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। গত রাতে প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার। যেখানে রক্তাক্ত হাতুড়ি হাতে দেখা গেছে বিজয়কে, পাশে দেখা যাচ্ছে হিংস্র এক হায়েনাকে। মধ্যরাতে ছাড়া এই ফার্স্ট লুকটি ভক্তদের চমকে দিয়েছে।

আজ থালাপতি বিজয়ের জন্মদিন। ৪৯-এ পা দিলেন এই দক্ষিণি তারকা। তাঁর জন্মদিন উপলক্ষে আজ প্রকাশ করা হবে ‘লিও’ সিনেমার গান—সেটা আগেই জানা ছিল। তবে ছবির প্রথম পোস্টারও যে আসবে, সেটা কেউই জানত না।

‘লিও’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার

গতকাল বুধবার মধ্যরাতে বিজয়ের জন্মদিনের প্রথম প্রহরে ‘লিও’র পোস্টার তাই এসেছে ভক্তদের জন্য বড় চমক হয়ে।

 

ছবির পোস্টার দেখে ভক্তরা নানা ধরনের বিশ্লেষণ শুরু করেছে। আগে প্রকাশিত টিজারের সূত্র ধরে কেউ বলছেন, ছবিটিতে বিজয় একজন চকলেট ব্যবসায়ী। কিন্তু তাঁর ‘গোপন’ অতীত আছে। এখন চকলেট নিয়ে ব্যস্ত থাকলেও আগে তাঁর সে ছিল কুখ্যাত গ্যাংস্টার। তবে নিরুত্তাপ জীবন বেশি দিন কাটাতে পারেন না বিজয়, দ্রুতই হাজির হতে হয় পুরোনো পরিচয়ে।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে, অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই ছবি ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্রই ‘লিও’তে দেখা যাবে।

চলতি বছরের ২রা জানুয়ারি তামিল নাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’র শুটিং। ছবির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। চলতি বছরের ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের ছবিটিতে বিজয় ছাড়া আরও আছেন তৃষ্ণা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন।

খবর এনডিটিভির

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।