অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

সিরামিকশিল্পের মালিকদের সংগঠনের নতুন সভাপতি হয়েছেন মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারের তালিকাভুক্ত সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিক লিমিটেডের (MONNOCERA) ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) নতুন সভাপতি হয়েছেন । এত দিন তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদ পেয়েছেন মোনালিসা সিরামিকসের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ। সাধারণ সম্পাদক হয়েছেন ফার সিরামিকের পরিচালক ইরফান উদ্দীন।

বিসিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল সোমবার ২০২৫-২৬ মেয়াদের জন্য বিসিএমইএর ১২ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোরশেদ আলম ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হাকিম (এক্সসিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রি লিমিটেড), সহসভাপতি রুসলান নাসির (মীর সিরামিক লিমিটেড), আয়েশা সানা আসিফ তাবানী (মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড), রাশীদ মাইমুনুল ইসলাম (মুন্নু বোন চায়না লিমিটেড) ও আসিফ ইকবাল মাহামুদ (চারু সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড)।

এ ছাড়া পরিচালক পদে আছেন ফারিয়ান ইউসুফ (প্যারাগন সিরামিক), সিফাত-ই-আরমান (বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিকস), হামজা সাকিফ তাবানী (খাদিম সিরামিকস) ও মো. আশরাফুজ্জামান (পা–ওয়াং সিরামিক)।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।