অর্থ লিপি

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ৬ কার্তিক ১৪৩৩

রুশ ৬০ সেনা নিহত ইউক্রেনের হামলায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দুটি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দোনেৎস্কে অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে । সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার (২১শে ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সূত্র জানিয়েছে, রাশিয়ার জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা দোনেৎস্কে পৌঁছানোর আগে ওই সেনারা ঘটনাস্থলে একত্র হয়েছিলেন।

গত মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয় বলে খবর প্রকাশিত হয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেন শোইগু। তবে দোনেৎস্কে হামলার বিষয়ে কোনো কথা বলেননি।

জানা গেছে, নিহত সেনারা রাশিয়ার ৩৬তম মটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্য। সাধারণত তাদের সাইবেরিয়ার ট্রান্সবৈকাল এলাকায় মোতায়েন করা হয়ে থাকে। রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ওলেগ মোইসেইয়েভকে বরণ করে নিতে দোনেৎস্কের ত্রুদোভোস্কে এলাকায় ওই সেনারা অপেক্ষা করছিলেন। তখনই হামলা চালানো হয়। তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।

হামলার ঘটনার পর বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়েছে। এমন একটি ভিডিওতে দেখা গেছে, একটি খোলা জায়গায় অনেক রুশ সেনার মরদেহ পড়ে আছে। বেঁচে যাওয়া অনেকে বলছেন, প্রায় ৬০ জন নিহত হয়েছেন।

ট্রান্সবৈকাল অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ওসিপভ বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে দোনেৎস্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে এবং বাড়িয়ে বলা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। ওসিপভ জানিয়েছেন, পরে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা হবে।

অপর একটি ভিডিওতে এক সেনাকে বলতে শোনা যায়, বাহিনীর কর্মকর্তাদের নির্দেশেই তারা একত্র হয়েছিলেন। এসব ভিডিওর সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে বিবিসি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।