দেশের বীমা কোম্পানিগুলোর অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে ।
মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে বীমা অফিসগুলোতে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে
গতকাল রোববার (১০ই মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ।
এতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
তবে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে বলে
জানিয়েছে আইডিআরএ।
সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে আইডিআরএসহ সব বীমা করপোরেশন এবং বীমা কোম্পানির জন্য এই অফিস সূচি নির্ধারণ করেছে আইডিআরএ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।