অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজিএমইএর নতুন সভাপতি হলেন এস এম মান্নান কচি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার মিরপুরের সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মান্নান কচি।

তাঁর নেতৃত্বাধীন পর্ষদ ২০২৪২৬ সালে মেয়াদে দায়িত্ব পালন করবে।

আজ বৃহস্পতিবার (১৪ই মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির নতুন সভাপতিসহ সাতজন সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে নির্বাচিত সহসভাপতিদের মধ্যে পাঁচজনই বিদায়ী পর্ষদেও একই দায়িত্বে ছিলেন।

এবার বিজিএমইএর প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিজাইন টেক্সের এমডি খন্দকার রফিকুল ইসলাম।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, সাদমা ফ্যাশন ওয়্যারের এমডি মো: নাছির উদ্দিন, বিটপি গ্রুপের এমডি মিরান আলী, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব এবং এইচকেসি অ্যাপারেলসের এমডি রকিবুল আলম চৌধুরী।

আগামী ৬ই এপ্রিল নতুন পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে, এমনটাই জানিয়েছেন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি এস এম মান্নান কচি।

তিনি বলেন দেশবিদেশে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তৈরি পোশাক খাত। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে পোশাকশিল্পকে সামনে এগিয়ে নিতে আমরা অভিজ্ঞদের সমন্বয়েপর্ষদ গঠন করেছি।

এর বাইরে সাধারণ সদস্যদের পাশাপাশি নির্বাচনে জয়ী হতে পারেননি, এমন কেউ যদি সংগঠনের জন্য কাজ করতে চান, তাহলে আমরা তাঁদের স্বাগত জানাব।

এস এম মান্নান কচি আরও বলেন, ‘শ্রমিকদের মজুরি বাড়লেও পোশাকের দাম ক্রেতারাসেভাবে বাড়ায়নি। ফলে পোশাকশিল্পের উদ্যোক্তারা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সামনে ঈদ তাই দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রথম বড় কাজ হবে শ্রমিকদের ঈদ বোনাস যথাযথভাবে পরিশোধ করা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।