অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বিএসই‌সির ক‌মিশনার তা‌রিকুজ্জামান পদত্যাগ ক‌রে‌ছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান পদত্যাগ ক‌রে‌ছেন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তি‌নি অর্থ মন্ত্রণাল‌য়ের আ‌র্থিক প্রতিষ্ঠান বিভা‌গের স‌চি‌বের কা‌ছে পদত্যাগপত্র জমা দি‌য়ে‌ছেন।

উল্লেখ্য এর আ‌গে গত ১১ সে‌প্টেম্বর তিন মাসের সময় দিয়ে তাকে অব্যাহতি দি‌য়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ সে‌প্টেম্বর বিএসই‌সির ক‌মিশনার‌দের দা‌য়িত্ব পুনর্বন্টন ক‌রে ড. তারিকুজ্জামান‌কে দপ্তর‌বিহীন করা হয়।

সম্প্রতি ড. এটিএম তারিকুজ্জামানের বিরুদ্ধে অর্থ উপদেষ্টার কাছে বেশকিছু অভিযোগসংবলিত একটি চিঠি পাঠানো হয়ে‌ছিল। অর্থ উপদেষ্টার দপ্তর থেকে সেটি খতিয়ে দেখার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পাঠানো হয়েছিল। এর ক‌য়েক‌দিন প‌রেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তারিকুজ্জামানকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ড. এটিএম তারিকুজ্জামানকে বিএসইসির কমিশনার হিসেবে এ বছরের ৮ মে চার বছরের জন্য  নিয়োগ দিয়েছিল সরকার।

বিএসইসি’র ৩ কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

এর আগে তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। এ বছরের মে মাসে বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর ডিএসইর এমডির পদ থেকে পদত্যাগ করে কমিশনে যোগ দেন। ডিএসইর এমডি হিসেবে যোগ দেয়ার আগে তিনি বিএসইসিতে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।