বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ রূপ নিয়েছে। এটি আজ (২৬ মে) দুপুরের মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় এবং মূল অংশ সন্ধ্যার পর আঘাত হানতে পারে।
এ সময় ঝড়ের প্রভাবে উপকূলীয় ১৫ জেলা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে দেশজুড়েই।
এদিকে, ঘূর্ণিঝড় ‘রেমাল’কে কেন্দ্র করে ভারি বৃষ্টিপাতের কারণে রয়েছে পাহাড়ধসের আশঙ্কাও। ঝুঁকি বিবেচনায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
শনিবার রাতে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি ১৬ থেকে ১৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে।
আজ (২৬ মে) ভোর থেকেই ঘূর্ণিঝড় রেমাল প্রাথমিকভাবে আঘাত হানতে শুরু করবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ সময় ৩ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।