অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। আজ সোমবার তিনি সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর স্বাস্থ্যের উদ্বেগের কথা উল্লেখ করে অন্তবর্তীকালীন জামিনের মেয়ার আরও সাত দিন বাড়ানোর অনুরোধ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আবেদনপত্রে কেজরিওয়াল লিখেছেন, তাঁর ওজন ৭ কেজি কমে গেছে এবং কেটোন মাত্রা বেড়েছে। অবিলম্বে তাঁর পিইটি–সিটি স্ক্যান করা প্রয়োজন। এসব কারণ দেখিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জামিনের মেয়াদ সাত বাড়ানোর আবেদন জানিয়েছেন।

দুর্নীতির মামলায় ৫০ দিন কারাগারে থাকার পর গত ১১ মে জামিনে মুক্তি পান অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট আগামী ১ জুন পর্যন্ত তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করেন। সেই মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলেন অরবিন্দ কেজরিওয়াল।

ম্যাক্স হাসপাতালের মেডিকেল টিম ইতিমধ্যে কেজরিওয়ালের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছে। কেজরিওয়ালের আইনী পরামর্শদাতা বলেন, তাঁর সুচিকিৎসার জন্য এসব পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছেন বিজেপির নেতারা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্ট তাঁকে বিশেষ সুবিধা দিয়েছে। তবে জামিনের সঙ্গে জড়িত বিচারকেরা দৃঢ়ভাবে বলেছেন যে, কেজরিওয়ালের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু করা হয়নি।

আবগারি (মদ) দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর কেজরিওয়াল এই গ্রেপ্তারের বিরুদ্ধে আবেদন জানিয়ে মামলা করেছিলেন প্রথমে নিম্ন আদালতে। সেখানে তা খারিজ হওয়ার পর তিনি যান হাইকোর্টে। সেখানেও প্রত্যাখ্যাত হওয়ার পর যান সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।