অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

এনভয় টেক্সটাইলস সম্পদ পুনর্মূল্যায়ন করবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের(ENVOYTEX) পর্ষদ সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। পুনর্মূল্যায়নে কোম্পানিটি বিশেষভাবে জমির ওপর গুরুত্ব দেবে।

গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া মৌজায় এনভয় টেক্সটাইলসের ৩ হাজার ৯৬৯ দশমিক ৯৭ ডেসিমল জমিতে কারখানা এবং রাজধানীর কলাবাগান থানার পশ্চিম পান্থপথে ১৬ দশমিক ১৮ ডেসিমল জমিতে প্রধান কার্যালয় রয়েছে। কোম্পানিটি এসব সম্পদ পুনর্মূল্যায়ন করবে। এর মাধ্যমে কোম্পানিটির সম্পদের ভিত্তি, প্রকৃত বাজারমূল্য ও ইকুইটি অনুপাতের অবস্থা জানা যাবে। এ বিষয়ে যোগ্য মূল্যায়নকারী নিয়োগ করা হয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৩২ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩০ টাকা ৭০ ও ৪৫ টাকা ৫০ পয়সা।

উল্লেখ্য ২০১২ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৯ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর মধ্যে ৬৩.০৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮.২০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে  ০.৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮.৭০ শতাংশ শেয়ার রয়েছে।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।