অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে সন্দীপ্তা সেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মুসলমানদের পবিত্র ঈদুল আজহার দিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের রোষানলে পড়েছেন ভারতীয় অভিনেত্রী সন্দীপ্তা সেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এই ঈদ আপনার জীবনে আনন্দ এবং সুখ নিয়ে আসুক।

সন্দিপ্তা সেন এমনটি লেখার পরই হইচই পড়ে যায়। তার ধর্ম এবং শিক্ষাগত যোগ্যত নিয়ে প্রশ্ন তোলা হয় সোশ্যাল মিডিয়ায়।

 

অভিনেত্রীকে কটাক্ষ করে একজন লেখেন, যেই গরুর দুধ খায়, তাকে কেটে খেলে শান্তি আসবে কী করে? আবার কেউ বলেন, আপনি নাকি হিন্দু ধর্মের মানুষ? এইসব উৎসবে শুভেচ্ছা জানান কী করে?

আবার কেউ বলেন, বাঙালি হিন্দুরা যে নর্দমায় রয়েছে এটি তারই প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় এমন বাজে মন্তব্য দেখে পোস্টটি ডিলিট করা তো দূরে থাক! কোনো মন্তব্যের জবাও দেননি অভিনেত্রী।

কলকাতার টেলিভিশন স্টার জলসায় প্রচারিত টিভি ধারাবাহিক দুর্গার মাধ্যমে তার অভিনয়ের সূচনা হয়েছিল। এটি ছিল একটি সাধারণ গ্রামের মেয়ের আবেগময় কাহিনী।

যার শহুরে ধনী পরিবারে বিয়ে হয়।

এর পর তিনি আর একটি টিভি ধারাবাহিক টাপুর টুপুরে অভিনয় করেন। যা ২০১১ সালে স্টার জলসায় প্রচার শুরু হয়েছিল। তিনি দুটো ধারাবাহিকেই সাফল্য পেয়েছিলেন ।

২০১৪ সালে তিনি স্টার জলসার ধারাবাহিক তুমি আসবে বলেতে অভিনয় করে আবার আলোচনায় এসেছিলেন। এর ফলে তিনি নন্দিনী নামে পরিচিতি লাভ করেছিলেন। যা এই ধারাবাহিকের নায়িকার নাম ছিল।

‘দুর্গা’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০০৯ ও ২০১০ সালে টেলি সম্মান অ্যাওয়ার্ড পান। এরপর ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে টেলি সম্মান অ্যাওয়ার্ড অর্জন করেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।