অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

ইউনাইটেড ফাইন্যান্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। কোম্পানি দুটি হল ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

গতকাল বুধবার (নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের তিন উদ্যোক্তা ও শেয়ারধারী ১০ কোম্পানির কাছে থাকা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮৭৭টি শেয়ার বিক্রি হয়েছে। অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাত উদ্যোক্তা পরিচালক ও তিন পাবলিক শেয়ারহোল্ডারের ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৯৫০টি শেয়ার বিক্রি হয়েছে।

ইউনাইটেড ফাইন্যান্সের মোট শেয়ারের মধ্যে ৩৪.৯১ শতাংশ বিক্রি করে লরি গ্রুপ, সুরমা ভ্যালি টি, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন, ম্যাকালমস বাংলাদেশ ট্রাস্ট, ডানকান ব্রাদার্স, অক্টাভিয়াস স্টিল, লুংলা (সিলেট) টি, আমো টি, চাঁদপুরী টি, চিটাগং ওয়্যারহাউজ, এলাইনগার টি, মাজদিহি টি ও ডানকান প্রডাক্টস।

কোম্পানিগুলোর কাছ থেকে আলোচ্য শেয়ার কিনেছেন মইনউদ্দিন হাসান রশিদ, নিজামুদ্দিন হাসান রশিদ, মাহেনূর সুলতানা রশিদ, নাজমুল হাসান, শারফুদ্দিন আখতার রশিদ, আখতার মাহমুদ, কুতুবুদ্দিন আখতার রশিদ, খন্দকার মইনুল আহসান, খন্দকার জায়েদ আহসান ও খন্দকার জাহিন আহসান। এর মধ্যে মইনউদ্দিন হাসান রশিদ, মাহেনূর সুলতানা রশিদ, নাজমুল হাসান, কুতুবুদ্দিন আখতার রশিদ ও খন্দকার জায়েদ আহসানের ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করেছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন, ম্যাকালমস বাংলাদেশ ট্রাস্ট, আমো টি, এলাইনগার টি, চাঁদপুরী টি, মাজদিহি টি, লুংলা টি, ডানকান ব্রাদার্স, ডানকান প্রডাক্টস ও অক্টাভিয়াস স্টিল। কোম্পানিগুলোর কাছে নাজমুল হাসান বাদে বাকি ব্যক্তিরা ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৯৫০টি শেয়ার কিনেছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।