পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড(AAMRANET) লভ্যাংশ ঘোষণা করেছে।গত ৩০ শে জুন ,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দিবে ,যার পুরোটাইনগদ লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬৪ যা আগের বছর১.৭৬ টাকা ছিল।নেট অপারেটিং ক্যাস ফ্লো হহয়েছে ৬.১৭ টাকা,যা আগে ছিল ৮.১০টাকা,কোম্পানিটির সম্পদমূল্য হয়েছে ৩৮.১১ টাকা,যা আগের বছরে ছিল ৩৪.৯৫ টাকা।
আগামী ৪ অক্টোবর ,২০২৩ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২,সেপ্টেম্বর ট,২০২৩ তারিখ ।

উল্লেখ্য কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তনিয়েছে।২:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে আমরা নেট্য়ওর্কস। অর্থাৎ বিদ্যমান প্রতি ২টিশেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ারের অফার মূল্য হবে ৩০টাকা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা করে প্রিমিয়াম নেওয়াহবে।
রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানিটি বিএমআরই (নেটওয়ার্কিং সিস্টেমআপডেট, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ) ও আংশিক ব্যাংক ঋণ পরিশোধেব্যয় করবে।
রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ অক্টোবরঅনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তা উত্থাপন করা হবে। শেয়ারহোল্ডাররা সম্মতিদিলে রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশসিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে আমরানেটওয়ার্কস। বিএসইসির অনুমোদন পেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে,কাল দাম বাড়া কমাতে কোন সার্কিট থাকবেনা।