অর্থ লিপি

২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ১২ চৈত্র ১৪৩২

দেশের বাজারে সোনার দাম কমলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে।

২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এর ফলে ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়।

আজ বুধবার (২৫ মার্চ) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টা থেকেই সারাদেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ ৩০ হাজার ৪৮১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

এর আগে গত ১৯ মার্চ দু’বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। পৌনে ছয় ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে দু’বারে সোনার দাম ভরিতে কমে ১৫ হাজার ৩৩৮ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৪৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ২০ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।