পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি (CROWNCEMNT) যৌথ উদ্যোগে কাজ করার জন্যে একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করার এবং জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে যে কোম্পানিটি মাতারবাড়ি ২.৬ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে মসৃণ এবং নিয়মিত সিমেন্ট উৎপাদনের জন্য শুকনো ছাই সংগ্রহের জন্য চুক্তি করবে।
কোম্পানি আরও জানিয়েছে যে কোম্পানিটি ১৪.৭০ কোটি টাকার ২৪৫ ডেসিমেল জমিমুক্তারপুর কারখানা সংলগ্ন এলাকায় কিনবে।
প্রতি ডেসিমেল জমি কিনতে কোম্পানিটির ৬ লাখ টাকা খরচ হবে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে ।