অর্থ লিপি

২ মে ২০২৬ শনিবার ১৯ বৈশাখ ১৪৩৩

ইসরাইলে আকস্মিক বন্যা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইসরাইলের উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রবল বৃষ্টিপাতের জেরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর ফলে বেশ কিছু অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যার কারণে ইসরাইলের উত্তরাঞ্চলের শহর কারমিয়েল, নাজারেথসহ গোলানি জাংশন এবং অন্যান্য এলাকার রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, অতি বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে গাড়ি আটকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যায় বিভিন্ন সড়কে আটকে থাকা গাড়ি অনেকে ঠেলে পার করার চেষ্টা করছেন। অনেক ইসরাইলি গাড়িতে আটকা পড়েছেন।

তবে এ আকস্মিক বন্যার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। এর আগে গেল মাসে দক্ষিণ গাজা ও রাফা এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছিল।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।