ফুটবল বিশ্বের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। কোটি কোটি সমর্থকের আবেগ, স্বপ্ন আর উন্মাদনাকে সঙ্গে নিয়ে আজ পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে ব্যয়বহুল এই আসর শুধু একটি টুর্নামেন্ট নয়; এটি ফুটবল সভ্যতার নতুন যুগে প্রবেশের ঘোষণা।
প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। একই সঙ্গে প্রথমবারের মতো তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। আর ৩৯ দিনের এই মহাযজ্ঞের পর্দা নামবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরুর আগে বেশকিছু পরিবর্তন এসেছে নিয়ম-নীতিতে।
নতুন রূপে বিশ্বকাপ
১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপের ইতিহাসে এত বড় আসর আগে কখনও দেখা যায়নি। দীর্ঘদিন ৩২ দলের ফরম্যাটে চলার পর এবার দল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮-এ। অংশগ্রহণকারী দলগুলোকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে, যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।
গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। তাদের সঙ্গে যোগ দেবে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। ফলে এবার প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ দিয়ে শুরু হবে শিরোপার লড়াই।
দল সংখ্যা বৃদ্ধির ফলে ম্যাচের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কাতার বিশ্বকাপে যেখানে ম্যাচ হয়েছিল ৬৪টি, সেখানে এবার মাঠে গড়াবে মোট ১০৪টি ম্যাচ।
তিন দেশে উৎসব
উত্তর আমেরিকার তিন দেশকে ঘিরে তৈরি হয়েছে বিশাল আয়োজন। বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট ১৬টি শহরে। সবচেয়ে বেশি ১১টি ভেন্যু রয়েছে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক-নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, ডালাস, হিউস্টন, আটলান্টা, সিয়াটল, ফিলাডেলফিয়া, ক্যানসাস সিটি, সান ফ্রান্সিসকো বে এরিয়া এবং বোস্টন বিশ্বকাপের উন্মাদনায় মেতে রতস। এদিকে মেক্সিকো আয়োজন করবে রাজধানী মেক্সিকো সিটির পাশাপাশি গুয়াদালাহারা ও মনতেরেতে ম্যাচ। অন্যদিকে, কানাডার টরেন্টো এবং ভ্যানকুভারও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে থাকছে আলোচনায়।
মেসি, নেইমার ও রোনালদোর শেষ বিশ্বকাপ!
বিশ্বকাপ শুরুর আগেই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন দুই কিংবদন্তি—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করা এই দুই মহাতারকার জন্য ২০২৬ বিশ্বকাপই হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে সমর্থকদের আবেগও এবার অন্যরকম। ফুটবলপ্রেমীরা হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখতে চলেছেন এই দুই কিংবদন্তির লড়াই।
শুধু মেসি-রোনালদোই নন, ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, জার্মানির ম্যানুয়েল নয়্যার এবং ইংল্যান্ডের হ্যারি কেইনের মতো তারকাদের জন্যও এটি হতে পারে শেষ বিশ্বকাপ।
নতুন সম্রাটদের অভিষেকের অপেক্ষা
একদিকে যখন পুরোনো যুগ বিদায়ের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম প্রস্তুত নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য। স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র এবং জার্মানির জামাল মুসিয়ালাদের দিকে থাকবে বিশ্বজুড়ে সমর্থকদের বিশেষ নজর।
বিশ্বকাপের ফেভারিট
বিশ্বকাপের আগে বাজির বাজার এবং বিশ্লেষকদের আলোচনায় সবচেয়ে এগিয়ে ফ্রান্স, স্পেন ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে কাতারে শিরোপা জেতা দলটি এবারও অন্যতম ফেবারিট। তাদের পাশাপাশি গতবারের রানার্স আপ ফ্রান্সও আছে ফেবারিটদের তালিকায়। আর ইউরো চ্যাম্পিয়ন স্পেনও রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার কাতারে। তাদের সঙ্গে শক্তিশালী দাবিদার হিসেবে রয়েছে ব্রাজিল, পর্তুগাল এবং জার্মানি।
প্রযুক্তির নতুন যুগ
২০২৬ বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে নয়, প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। যেখানে বিশেষ ক্যামেরা এবং বলের সেন্সর মিলিয়ে মুহূর্তের মধ্যেই অফসাইড শনাক্ত করা সম্ভব হবে।
এবারের বিশ্বকাপে ভিএআর-এর ক্ষমতা বাড়ানো হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ক্ষমতাও বাড়ানো হয়েছে। ভুল কর্নার সিদ্ধান্ত, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো কিংবা বিতর্কিত দ্বিতীয় হলুদ কার্ডের মতো বিষয়গুলোও এখন পর্যালোচনা করা যাবে। সময় নষ্ট রোধে খেলোয়াড় পরিবর্তন, থ্রো-ইন এবং গোল কিকের ক্ষেত্রেও কঠোরতা আনা হয়েছে। এছাড়া অফসাইড সিদ্ধান্ত ব্যাখ্যা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক থ্রিডি ভিজ্যুয়াল প্রযুক্তিও ব্যবহার করা হবে।
বাংলাদেশে বিশ্বকাপ
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হওয়ায় দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন চ্যালেঞ্জ। অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে গভীর রাত কিংবা ভোরে। তবে সময়ের এই বাধা কখনোই বিশ্বকাপ উন্মাদনাকে থামাতে পারেনি।
কাতারের মরুভূমি থেকে বিশ্বকাপ এবার পাড়ি জমিয়েছে উত্তর আমেরিকার আকাশছোঁয়া নগরীতে। একদিকে মেসি-রোনালদোর সম্ভাব্য শেষ নৃত্য, অন্যদিকে নতুন প্রজন্মের তারকাদের উত্থান—সবকিছু মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হয়ে উঠতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় আসরগুলোর একটি।
বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে বিটিভি, সময় টিভি ও দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।
বিশ্বকাপের গ্রুপ পর্বের সময়সূচি
তারিখ গ্রুপ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
জুন ১১ গ্রুপ ‘এ’ মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা মেক্সিকো সিটি রাত ১টা
জুন ১২ গ্রুপ ‘এ’ দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্র গুয়াদালহারা সকাল ৮টা
জুন ১২ গ্রুপ ‘বি’ কানাডা–বসনিয়া টরন্টো রাত ১টা
জুন ১৩ গ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
জুন ১৩ গ্রুপ ‘বি’ কাতার–সুইজারল্যান্ড সান ফ্রান্সিসকো রাত ১টা
জুন ১৪ গ্রুপ ‘সি’ ব্রাজিল–মরক্কো নিউইয়র্ক–নিউজার্সি ভোর ৪টা
জুন ১৪ ’ গ্রুপ ‘সি হাইতি–স্কটল্যান্ড বোস্টন সকাল ৭টা
জুন ১৪ ’ গ্রুপ ‘ডি অস্ট্রেলিয়া–তুরস্ক ভ্যাঙ্কুভার সকাল ১০টা
জুন ১৪ গ্রুপ ‘ই’ জার্মানি–কুরাসাও হিউস্টন রাত ১১টা
জুন ১৪ গ্রুপ ‘এফ’ নেদারল্যান্ডস–জাপান ডালাস রাত ২টা
জুন ১৫ গ্রুপ ‘ই’ আইভরিকোস্ট–ইকুয়েডর ফিলাডেলফিয়া ভোর ৫টা
জুন ১৫ ’ গ্রুপ ‘এফ সুইডেন–তিউনিসিয়া মন্তেরেই সকাল ৮টা
জুন ১৫ গ্রুপ ‘এইচ’ স্পেন–কেপ ভার্দে আটলান্টা রাত ১০টা
জুন ১৫ ’ গ্রুপ ‘জি বেলজিয়াম–মিসর সিয়াটল রাত ১টা
জুন ১৬ গ্রুপ ‘এইচ’ সৌদি আরব–উরুগুয়ে মায়ামি ভোর ৪টা
জুন ১৬ গ্রুপ ‘জি’ ইরান–নিউজিল্যান্ড লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
জুন ১৬ গ্রুপ ‘আই’ ফ্রান্স–সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি রাত ১টা
জুন ১৭ গ্রুপ ‘আই’ ইরাক–নরওয়ে বোস্টন ভোর ৪টা
জুন ১৭ গ্রুপ ‘জে’ আর্জেন্টিনা–আলজেরিয়া কানসাস সিটি সকাল ৭টা
জুন ১৭ গ্রুপ ‘জে’ অস্ট্রিয়া–জর্ডান সান ফ্রান্সিসকো সকাল ১০টা
জুন ১৭ গ্রুপ ‘কে’ পর্তুগাল–গণপ্রজাতন্ত্রী কঙ্গো হিউস্টন রাত ১১টা
জুন ১৭ গ্রুপ ‘এল’ ইংল্যান্ড–ক্রোয়েশিয়া ডালাস রাত ২টা
জুন ১৮ গ্রুপ ‘এল’ ঘানা–পানামা টরন্টো ভোর ৫টা
জুন ১৮ গ্রুপ ‘কে’ উজবেকিস্তান–কলম্বিয়া মেক্সিকো সিটি সকাল ৮টা
জুন ১৮ গ্রুপ ‘এ’ চেক প্রজাতন্ত্র–দক্ষিণ আফ্রিকা আটলান্টা রাত ১০টা
জুন ১৮ গ্রুপ ‘বি’ সুইজারল্যান্ড–বসনিয়া লস অ্যাঞ্জেলেস রাত ১টা
জুন ১৯ গ্রুপ ‘বি’ কানাডা–কাতার ভ্যাঙ্কুভার ভোর ৪টা
জুন ১৯ গ্রুপ ‘এ’ মেক্সিকো–দক্ষিণ কোরিয়া গুয়াদালহারা সকাল ৭টা
জুন ১৯ গ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া সিয়াটল রাত ১টা
জুন ২০ গ্রুপ ‘সি’ স্কটল্যান্ড–মরক্কো বোস্টন ভোর ৪টা
জুন ২০ গ্রুপ ‘সি’ ব্রাজিল–হাইতি ফিলাডেলফিয়া সকাল ৭টা
জুন ২০ গ্রুপ ‘ডি’ তুরস্ক–প্যারাগুয়ে সান ফ্রান্সিসকো সকাল ১০টা
জুন ২০ গ্রুপ ‘এফ’ নেদারল্যান্ডস–সুইডেন হিউস্টন রাত ১১টা
জুন ২০ গ্রুপ ‘ই’ জার্মানি–আইভরিকোস্ট টরন্টো রাত ২টা
জুন ২১ গ্রুপ ‘ই’ ইকুয়েডর–কুরাসাও কানসাস সিটি ভোর ৬টা
জুন ২১ গ্রুপ ‘এফ’ তিউনিসিয়া–জাপান মন্তেরেই সকাল ১০টা
জুন ২১ গ্রুপ ‘এইচ’ স্পেন–সৌদি আরব আটলান্টা রাত ১০টা
জুন ২১ গ্রুপ ‘জি’ বেলজিয়াম–ইরান লস অ্যাঞ্জেলেস রাত ১টা
জুন ২২ গ্রুপ ‘এইচ’ উরুগুয়ে–কেপ ভার্দে মায়ামি ভোর ৪টা
জুন ২২ গ্রুপ ‘জি’ নিউজিল্যান্ড–মিসর ভ্যাঙ্কুভার সকাল ৭টা
জুন ২২ গ্রুপ ‘জে’ আর্জেন্টিনা–অস্ট্রিয়া ডালাস রাত ১১টা
জুন ২২ গ্রুপ ‘আই’ ফ্রান্স–ইরাক ফিলাডেলফিয়া রাত ৩টা
জুন ২৩ গ্রুপ ‘আই’ নরওয়ে–সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি সকাল ৬টা
জুন ২৩ গ্রুপ ‘জে’ জর্ডান–আলজেরিয়া সান ফ্রান্সিসকো সকাল ৯টা
জুন ২৩ গ্রুপ ‘কে’ পর্তুগাল–উজবেকিস্তান হিউস্টন রাত ১১টা
জুন ২৩ গ্রুপ ‘এল’ ইংল্যান্ড–ঘানা বোস্টন রাত ২টা
জুন ২৪ গ্রুপ ‘এল’ পানামা–ক্রোয়েশিয়া টরন্টো ভোর ৫টা
জুন ২৪ গ্রুপ ‘কে’ কলম্বিয়া–গণপ্রজাতন্ত্রী কঙ্গো গুয়াদালাহারা সকাল ৮টা
জুন ২৪ গ্রুপ ‘বি’ কানাডা–সুইজারল্যান্ড ভ্যাঙ্কুভার রাত ১টা
জুন ২৪ গ্রুপ ‘বি’ বসনিয়া–কাতার সিয়াটল রাত ১টা
জুন ২৫ গ্রুপ ‘সি ’ স্কটল্যান্ড–ব্রাজিল মায়ামি ভোর ৪টা
জুন ২৫ ’ গ্রুপ ‘সি মরক্কো–হাইতি আটলান্টা ভোর ৪টা
জুন ২৫ গ্রুপ ‘এ’ মেক্সিকো–চেক প্রজাতন্ত্র মেক্সিকো সিটি সকাল ৭টা
জুন ২৫ গ্রুপ ‘এ ’ দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা মন্তেরেই সকাল ৭টা
জুন ২৫ গ্রুপ ‘ই’ ইকুয়েডর–জার্মানি নিউইয়র্ক–নিউজার্সি রাত ২টা
জুন ২৫ গ্রুপ ‘ই’ কুরাসাও–আইভরিকোস্ট ফিলাডেলফিয়া রাত ২টা
জুন ২৬ গ্রুপ ‘এফ’ জাপান–সুইডেন ডালাস ভোর ৫টা
জুন ২৬ গ্রুপ ‘এফ’ তিউনিসিয়া–নেদারল্যান্ডস কানসাস সিটি ভোর ৫টা
জুন ২৬ গ্রুপ ‘ডি’ ‘ডি’ যুক্তরাষ্ট্র–তুরস্ক লস অ্যাঞ্জেলেস সকাল ৮টা
জুন ২৬ গ্রুপ ‘ডি’ প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া সান ফ্রান্সিসকো সকাল ৮টা
জুন ২৬ গ্রুপ ‘আই’ নরওয়ে–ফ্রান্স বোস্টন রাত ১টা
জুন ২৬ গ্রুপ ‘আই’ সেনেগাল–ইরাক টরন্টো রাত ১টা
জুন ২৭ গ্রুপ ‘এইচ’ উরুগুয়ে–স্পেন গুয়াদালাহারা সকাল ৬টা
জুন ২৭ গ্রুপ ‘এইচ’ কেপ ভার্দে–সৌদি আরব হিউস্টন সকাল ৬টা
জুন ২৭ গ্রুপ ‘জি’ নিউজিল্যান্ড–বেলজিয়াম ভ্যাঙ্কুভার সকাল ৯টা
জুন ২৭ গ্রুপ ‘জি’ মিসর–ইরান সিয়াটল সকাল ৯টা
জুন ২৭ গ্রুপ ‘এল’ পানামা–ইংল্যান্ড নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
জুন ২৭ গ্রুপ ‘এল’ ক্রোয়েশিয়া–ঘানা ফিলাডেলফিয়া রাত ৩টা
জুন ২৮ গ্রুপ ‘কে’ কলম্বিয়া–পর্তুগাল মায়ামি ভোর ৫–৩০ মি.
জুন ২৮ ’ গ্রুপ ‘কে গণপ্রজাতন্ত্রী কঙ্গো–উজবেকিস্তান আটলান্টা ভোর ৫–৩০ মি.
জুন ২৮ গ্রুপ ‘জে’ জর্ডান–আর্জেন্টিনা ডালাস সকাল ৮টা
জুন ২৮ গ্রুপ ‘জে’ আলজেরিয়া–অস্ট্রিয়া কানসাস সিটি সকাল ৮টা
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২) এর সময়সূচি
তারিখ ম্যাচ নং ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
২৮ জুন ম্যাচ ৭৩ এ ২–বি২ লস অ্যাঞ্জেলেস রাত ১টা
২৯ জুন ম্যাচ ৭৬ সি১–এফ২ হিউস্টন রাত ১১টা
২৯ জুন ম্যাচ ৭৪ ই১–এ/বি/সি/ডি/এফ–৩ বোস্টন রাত ২–৩০ মি.
৩০ জুন ম্যাচ ৭৫ এফ১–সি২ মন্তেরেই সকাল ৭টা
৩০ জুন ম্যাচ ৭৮ ই২–আই২ ডালাস রাত ১১টা
৩০ জুন ম্যাচ ৭৭ আই১–সি/ডি/এফ/জি/এইচ–৩ নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
১ জুলাই ম্যাচ ৭৯ এ১–সি/ই/এফ/এইচ/আই–৩ মেক্সিকো সিটি সকাল ৭টা
১ জুলাই ম্যাচ ৮০ এল১–ই/এইচ/আই/জে/কে–৩ আটলান্টা রাত ১০টা
১ জুলাই ম্যাচ ৮২ জি১–এ/ই/এইচ/আই/জে–৩ সিয়াটল রাত ২টা
২ জুলাই ম্যাচ ৮১ ডি১–বি/ই/এফ/আই/জে–৩ সান ফ্রান্সিসকো সকাল ৬টা
২ জুলাই ম্যাচ ৮৪ এইচ১–জে২ লস অ্যাঞ্জেলেস রাত ১টা
৩ জুলাই ম্যাচ ৮৩ কে২–এল২ টরন্টো ভোর ৫টা
৩ জুলাই ম্যাচ ৮৫ বি১–ই/এফ/জি/আই/জে–৩ ভ্যাঙ্কুভার সকাল ৯টা
৩ জুলাই ম্যাচ ৮৮ ডি২–জি২ ডালাস রাত ১২টা
৪ জুলাই ম্যাচ ৮৬ জে১–এইচ২ মায়ামি ভোর ৪টা
৪ জুলাই ম্যাচ ৮৭ কে১–ডি/ই/আই/জে/এল–৩ কানসাস সকাল ৭–৩০ মি.